“আজকের অঙ্গীকার এক সাথে হবো বারবার, নিরাপত্তা রক্ষায় হবে আমাদের অধিকার ” এই শ্লোগান কে সামনে রেখে পর্তুগালের আমাদোরা ও সিন্ত্রার প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের নিয়ে গঠন হলো “বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন আমাদোরা সিন্ত্রা “।

২৯ সেপ্টেম্বর আমাদোরার স্হানীয় একটি হল রুমে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ব্যবসায়িক উন্নয়ন সমৃদ্ধির জন্য, স্হানীয় ১৮০ জন ব্যবসায়ী এক হয়ে মোঃ মাজহারুল ইসলাম জিকু কে সভাপতি ও বেলাল আহমেদকে সাধারণ সম্পাদক, শশীকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্যর একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। পর্তুগালের আমাদোরা ও সিন্ত্রা সিটি কর্পোরেশনে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের একতা, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে গঠিত হলো নতুন এই ব্যবসায়িক সংগঠন।
মনজুরুল ইসলামের প্রাণবন্ত সঞ্চালনায় ব্যবসায়ীদের নিয়ে গড়া সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন পর্তুগালে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ডক্টর এম মাহফুজুর হক, বিশেষ অতিথি হিসেবে ছিলেন পর্তুগাল বাংলাদেশ কমিউনিটি ব্যক্তিত্ব রানা তসলিম উদ্দিন ও শাহ্ আলম কাজল। এছাড়া আরো উপস্থিত ছিলেন পর্তুগালের লিসবনের কমিউনিটি ব্যক্তিত্ব আবু নাঈম, অধ্যাপক আবু সাইদ, রনি মোহাম্মদ, মোশারফ হোসেন, জুবায়ের হোসেন, শাহ জাহান, হেলাল উদ্দিন, হাফিজ আল আসাদ প্রমুখ।
আলোচনা সভার শুরুতে সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি সোয়েব হোসেন সাগর ও আবদুল আলিম।

সম্প্রতি সময় উক্ত এলাকা গুলোতে বাংলাদেশি ব্যবসায়ীদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটপাট ও একজন প্রবাসী বাংলাদেশির হত্যার ঘটনাকে কেন্দ্র করে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার, ব্যবসায়ীদের সুরক্ষা নিরাপত্তা এবং স্বার্থ রক্ষার জন্যই নতুন সংগঠনকে গঠিত হলো।
একতাই শক্তি প্রবাসে থেকে একে অপরের পাশে থাকাই আমাদের বড় অর্জন বলে মনে করেন উক্ত অনুষ্ঠানে আগত অতিথিরা

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}