জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদ্য সাবেক চেয়ারম্যান সৈয়দ নুরুল বাসিরের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম এবং তথ্যপ্রযুক্তি (ICT) খাতের ক্রয় প্রক্রিয়ায় জালিয়াতির অভিযোগ উঠেছে। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করায় বিষয়টি নতুন করে আলোচনায় আসে। সচিবালয়, দুদক সহ বেশ কিছু প্রতিষ্ঠানে পাঠানো এক অভিযোগপত্রে তার কর্মকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত দাবি করা হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়, মাত্র দশ মাস দায়িত্ব পালনকালে নুরুল বাসির প্লট বরাদ্দ, বদলি বাণিজ্য, বোর্ড সভার কার্যবিবরণী এবং আর্থিক ছাড়ে একের পর এক অনিয়ম করেছেন। সবচেয়ে গুরুতর অভিযোগ এসেছে একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার “Integrated e-Service Management System” ক্রয় প্রক্রিয়ায়। অভিযোগকারীর দাবি, তিনি পছন্দের প্রতিষ্ঠান Syntech Solution Ltd.-কে কাজ পাইয়ে দিতে টেন্ডার বাতিল ও নতুন টেন্ডার আহ্বান করেন এবং কমিটির সদস্যদের ওপর চাপ প্রয়োগ করেন। নীতিমালা অনুযায়ী সরবরাহকারীর প্রতিনিধিদের মূল্যায়ন চলাকালে অফিসে আসা নিষিদ্ধ থাকলেও ওই প্রতিষ্ঠানের কর্মকর্তারা নিয়মিত তার কক্ষে যাতায়াত করতেন।

এছাড়া অভিযোগে উল্লেখ করা হয়, তিনি নিয়ম বহির্ভূতভাবে প্রাতিষ্ঠানিক প্লট বরাদ্দ দেন, আর্থিক পাওনায় অবৈধ ছাড় দেন এবং বাণিজ্যিক প্লট রূপান্তরে (Conversion) অনিয়ম করেন। বোর্ড সভায় ভিন্নমত পোষণকারী সদস্যদের নোট অব ডিসেন্ট অগ্রাহ্য করে কার্যবিবরণী থেকে বাদ দেন। বদলি বাণিজ্যে প্রতিটি পদায়নের জন্য তিনি ১৫–২০ লাখ টাকা ঘুষ নিতেন বলেও অভিযোগে বলা হয়।

অভিযোগকারীর মতে, শুধু ওএসডি করলেই দায় শেষ হবে না। তিনি তিন দফা দাবি জানান— সফটওয়্যার ক্রয় প্রক্রিয়া বাতিল, গত দশ মাসের কর্মকাণ্ড বিচার বিভাগীয় তদন্ত, এবং নতুন করে স্বচ্ছ টেন্ডারের মাধ্যমে যোগ্য প্রতিষ্ঠানকে কাজ দেওয়া।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}