পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে ছাত্রদলের সভাপতি সদ্যবহিষ্কৃত তরিকুল ইসলাম মিঠুকে পদে বহাল রাখার দাবিতে সাধারণ মানুষের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ মিছিল নিয়ে চরমোন্তাজ লঞ্চঘাট জড়ো হয়। পরে তারা মিঠুর পদে বহাল রাখার দাবি জানিয়ে স্লোগান দেন। এবং লঞ্চঘাট থেকে মিছিল শুরু করে স্লুইস বাজারের বিভিন্ন ঘুরে বাজারের মধ্যেই পথসভা করেন। এ সময় তরিকুল ইসলাম মিঠু এলাকায় পৌঁছালে স্থানীয়রা ফুল দিয়ে বরণ করে নেন। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}