কিশোরগঞ্জের হোসেনপুরে মাদকসেবীদের গাঁজা খেতে নিষেধ করার জের ধরে এক তরুনকে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করেছে মাদকসেবীরা। উপজেলার জিনারী ইউনিয়নের ঢাকুরিয়া গ্রামে এ হত্যাকান্ড ঘটেছে । নিহত মোঃ রামেল মিয়া (২১) উপজেলার জিনারী গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে । পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন,গত কয়েকদিন আগে উপজেলার তেঁতুলিয়া গ্রামের লাল মিয়ার ছেলে মাদকসেবী নাঈম মিয়াকে ফেসবুকে মাদক সেবন না করতে একটি স্ট্যাটাস দেয় রামেল মিয়া। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। কয়েকদিন পূর্বে মাদকসেবীরা জিনারী এলাকায় গাঁজা সেবন করার সময় রামেল তাদের গাঁজা খেতে নিষেধ করে। এ নিয়ে তার সাথে মাদকসেবীদের কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে মাদকসেবীরা রামেলকে দেখে নেয়ার হুমকি দেয়। গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধায় নিহত রামেল নিয়া স্থানীয় মাঠে ক্রিকেট খেলা শেষে বাড়ি ফেরার পথে সড়কে একা পেয়ে দুরবৃত্তরা তাকে ছুরিকাঘাত করে । এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুরবৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা ও পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানে নেয়ার পর রাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মারুফ হোসেন জানান,ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। দুরবৃত্তদের সনাক্ত করে আসামী ধরার আভিযান চলছে ৷

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}