কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী হোসেনপুর ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রতীতযশা প্রবীণ শিক্ষক যতীন্দ্র চন্দ্র দাস (৮০) গত শুক্রবার(৩ অক্টোবর) রাতে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন। তিনি স্ত্রী,এক ছেলে,তিন মেয়ে ও নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার(৪ অক্টোবর) সকালে উনার পৈতৃক নিবাস উপজেলার পুমদী ইউনিয়নের বর্শিকুড়া গ্রামের আদুমাষ্টার বাজার সংলগ্ন পারিবারিক শ্মশান ঘাটে তার শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। তার মৃত্যুতে স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী, চিকিৎসক,সাংবাদিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও রাজনীতিবিদসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উনার আত্মার শান্তি কামনা ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}