ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রথমবারের মতো আজ ৩/১০/২৫) পুরোনো মোটরসাইকেল ক্রয়-বিক্রির হাট শিবপুর-রাধিকা সড়কের কনিকাড়া ব্রিজ সংলগ্ন জল্লা মেয়র মার্কেটের সামনে শুভ উদ্বোধন করা হয়। ব্যতিক্রমী এই মোটর সাইকেলের হাটের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র মাইনুদ্দিন মাইনু।
পুরাতন মোটর সাইকেলের কেন বেচার হাট দেশের বিভিন্ন এলাকায় পরিচিত হলেও নবীনগরে তা আজ প্রথমবারের মতো যাত্রা শুরু করল।
উদ্বোধনের পর থেকেই উক্ত মার্কেটে ক্রেতা-বিক্রেতা ও বাইকপ্রেমীদের ভিড় চোখে পড়ার মত। হাটে নবীনগর ছাড়াও আশপাশের উপজেলা গুলো থেকে এসেছেন ক্রেতা-বিক্রেতারা। শিবপুর থেকে মোটর সাইকেল বিক্রি করতে আসা আসলাম খান বলেন- আমি আমার টিভিএস এপাচি বাইকটি বিক্রি করার জন্য এসেছি। আজ প্রথম দিনে যে পরিমাণ ক্রেতা দেখছি মনে হচ্ছে অল্প সময়ের মধ্যে মোটর সাইকেলটি বিক্রি করতে পারব। বাজারে আসা রাফি হোসেন নামে এক বাইকপ্রেমী জানান- নিজ উপজেলায় পুরাতন মোটর সাইকেল ক্রয়-বিক্রয়ের জন্য আজকে যে হাটের কার্যক্রম শুরু হয়েছে তা বাইকপ্রেমীদের মধ্যে আলোড়ন চেষ্টা করেছে।
হাট পরিচালনা কমিটির দায়িত্বে থাকা সাইফুল হক বাবু বলেন- “নবীনগরে পুরোনো মোটর সাইকেল ক্রয়-বিক্রয়ের দারুণ চাহিদা থাকায় আমরা এ হাটের আয়োজন করেছি। আমাদের হাটে ক্রেতা-বিক্রেতাদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা রয়েছে। সপ্তাহের প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হাটের কার্যক্রম অব্যাহত থাকবে”।