‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার হোমনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। রবিবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালি বের হয়ে হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মো. আইয়ুব আলী।

স্বাগত বক্তব্য দেন কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা বেগম। বক্তব্য রাখেন হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, চান্দের মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. মনিরুল ইসলাম ও নিলখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুজ্জামান।

আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}