ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ঢাকা থেকে ছেড়ে আসা ইসলাম পরিবহনের একটি নৈশ্য কোচ ও শারিহা এন্টারপ্রাইজের একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (৫ অক্টোবর) ভোরে রাণীশংকৈল-নেকমরদ মহাসড়কের মীরডাংগী টেকিয়া মহেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা ইসলাম পরিবহনের নৈশ্য কোচ (ঢাকা মেট্রো ব-১৫৬৫৫১) ও শারিহা এন্টারপ্রাইজের ট্রাক (ঢাকা মেট্রো ঢ-১২৫৮২৭) মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি একটি ভ্যানগাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়, ফলে কোচের সঙ্গে সংঘর্ষ ঘটে।

এ সময় কোচে কোনো যাত্রী না থাকায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। তবে কোচের চালক আহত হয়েছেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরশেদুল হক বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধার তৎপরতা চালায়। যানজট এড়াতে দুর্ঘটনাকবলিত যান দুটি সড়কের পাশে সরিয়ে নেওয়া হয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}