ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের নোয়াগাঁও গ্রামের মো. সাদ্দামের ছেলে মো. শরীফ (৭) ও মেয়ে শিফা (৮)। আজ (৫/১০/২৫) দুপুরে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়- দুপুরে ছোট ভাই শরীফ বাড়ির পাশের পুকুরে পড়ে গেলে বড় বোন শিফা তাকে বাঁচাতে পুকুরের পানিতে নামে, পরে দুজনেই পানিতে তলিয়ে যায়। প্রতিবেশীরা তাদের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়, সেখানে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা করে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম বলেন-“এই বিষয়ে আমি অবগত নয়, তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে”।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}