কোটচাঁদপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার র্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। জানা গেছে, সারা দেশের মতো কোটচাঁদপুরেও বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়। দিবস পালনে সকালে উপজেলা চত্বর থেকে র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এরপর শিক্ষক দিবস উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অশোক কুমার।
আলোচনা সভায় বক্তব্য রাখেন: খন্দকার মোশারফ হোসেন কলেজের প্রভাষক রফিকুল আলম, কোটচাঁদপুর পৌর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুজ্জামান তুহিন, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মিঠুন কুমার দাস, বলাবারিয়া মাদ্রাসা সুপার জহুরুল ইসলাম, বড়বাহনদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল জোদ্দার, খালিশপুর মাদ্রাসার শিক্ষক আবুল কালাম আজাদ । বক্তারা বলেন, “শিক্ষকদের হাতেই গড়ে ওঠে জাতির ভবিষ্যৎ। তাই তাদের মর্যাদা রক্ষা ও দক্ষতা উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষকদের দায়িত্ব আরও বেড়ে গেছে। শিক্ষার্থীদের জ্ঞান ও মানবিকতায় গড়ে তোলাই এখন মূল লক্ষ্য। প্রতিটি শিক্ষককে এগিয়ে আসার আহ্বান জানাই।”
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}