জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান দুনিয়াবি ব্যস্ততা পেছনে ফেলে এখন মনোনিবেশ করেছেন আল্লাহর পথে। বর্তমানে তিনি অবস্থান করছেন পবিত্র মদীনা মুনাওয়ারায়।

জানা গেছে, ফারহান সেখানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করছেন এবং ইবাদত-বন্দেগিতে সময় কাটাচ্ছেন। ধর্মীয় এই সফরের অংশ হিসেবে মদিনায় অবস্থান শেষে তিনি পবিত্র মক্কা মুকাররমায় গিয়ে উমরাহ পালন করবেন।

অভিনেতা মুশফিক আর ফারহান বলেন,

“জীবনের প্রকৃত সাফল্য দুনিয়ার খ্যাতি বা সম্পদে নয়, বরং আল্লাহর সন্তুষ্টিতেই। দুনিয়ার সব অর্জনের চেয়ে আল্লাহর সন্তুষ্টিই বড়। আল্লাহ আমাকে সঠিক পথে রাখুন এবং এই সফর কবুল করুন।”

দেশ-বিদেশের অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষী তাঁর এই পরিবর্তনে দোয়া জানিয়েছেন। সবাই প্রার্থনা করছেন— আল্লাহ যেন মুশফিক আর ফারহানের এই দীনি পথচলা কবুল করেন এবং তাঁকে সুস্থ রেখে আরও কল্যাণের পথে পরিচালিত করেন। 🤲

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}