কিশোরগঞ্জের হোসেনপুরে সোমবার (৬ অেক্টোবর) গভীর রাতে একদল দুরর্বৃত্ত পৌর সদর বাজারের মোরগ মহাল জামে মসজিদের জানালার গ্রীল কেটে মসজিদে প্রবেশ করে সিন্দুক ভেঙে নগদ টাকা ও এমল্লিফায়ার চুরির করে নিয়ে গেছে ।

এ ঘটনায় স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,সোমবার গভীর রাতে সঙ্গবদ্ধ চোরেরা মসজিদের জানালার লোহার গ্রীল কেটে ভিতরে ঢুকে মসজিদের দানবাক্স (সিন্দুক) ভেঙ্গে আনুমানিক লক্ষাধিক নগদ টাকা ও একটি এমল্লিফায়ার নিয়ে পালিয়ে যায়। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে ফজরের নামাজের সময় আগত মুসল্লিরা জানালার গ্রিল কাটা ও সিন্দুক ভাঙ্গা অবস্থায় দেখতে পেয়ে চুরির ঘটনাটি সকলের নজরে আসে। খবর পেয়ে মসজিদ কমিটির সদস্যরা বিষয়টি উপজেলা প্রশাসন ও থানায় জানান।

এ ঘটনার উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত আইনি ব্যাবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্য (ওসি) মারুফ হোসেন বলেন,আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি, চোরচক্রকে সনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় হোসেনপুর থানায় মামলা দায়ের হয়েছে(মামলা নং ০৮ তাং ০৭-১০-২০২৫ ইং)।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}