মানবতার সেবায় নিবেদিত ছিলেন লোকমান কন্ট্রাক্টার। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ঠিকাদার ও পতেঙ্গা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মরহুম লোকমান কন্ট্রাক্টার এর আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) বিকেলে টাইগারপাসস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নগর ভবনের মসজিদ কমপ্লেক্সে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাধারণ ঠিকাদারবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। মরহুম লোকমান কন্ট্রাক্টার ছিলেন একজন সৎ, পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ। তিনি পেশাগত জীবনে যেমন দায়িত্বশীল ছিলেন, তেমনি সামাজিক ও মানবিক কার্যক্রমেও আন্তরিকভাবে যুক্ত ছিলেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়নমূলক কাজে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন বলে জানান তাঁর সহকর্মীবৃন্দ। অনুষ্ঠানে হুজুরগণ মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। মিলাদ মাহফিলে আরো উপস্থিত ছিলেন মো: আলাউদ্দীন, মো. মানু, মো. সেকান্দর, মো. আলমগীর, মো: মুজিবুর রহমান, মুহিদুল ইসলাম, মো. সালেহ, মো. আবুল আলম, মো: সাইফুল ইসলাম, মো. ইদ্রিস মিয়া, মাহামুদ, মো. তৈয়ব, মো. মিটু, ফারুক আহমেদ, দিদারুল আলম, রবিউল ইসলাম, মো. হাসান, মো. বাপ্পা, মো. দেলোয়ার হোসেন, মো. ফয়সাল খান, মো. জমির, মো. আলাউদ্দীন, মো. শাকিল, মো. হারুন, মো. মোস্তাক আহমেদ প্রমুখ। মোনাজাতে মরহুম লোকমান কন্ট্রাক্টারের আত্মার শান্তি কামনা করা হয় এবং তাঁর পরিবার ও সহকর্মীদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করা হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}