যশোরে মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মীদলের রিফ্রেসার প্রশিক্ষন বাস্তবায়ন অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহায়তায় উইন-রক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে এবং রূপান্তর এর আয়োজনে আশ্বাস প্রকল্পের আওতায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মীদের দক্ষতা উন্নয়ন, সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম গ্রহন ও বাস্তবায়নের লক্ষ্যে রিফ্রেসার প্রশিক্ষন বাস্তবায়ন করা হয়। মঙ্গলবার সকালে যশোরের অরোবপুর এনজিও ফোরাম এর সভা কক্ষে মানব পাচার প্রতিরোধে জেলা সক্রিয় কর্মীদলের রিফ্রেসার প্রশিক্ষনে রূপান্তর থিয়েটার পরিচালক এবং আশ্বাস প্রকল্পের ফোকাল পারসন মিজানুর রহমান পান্নার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক শাহরিয়ার হাসান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইনরক ইন্টারন্যাশনাল এর রিজিওনাল কো-অর্ডিনেটর সুপ্তি দিব্রা ও রূপান্তর যশোর-ঝিনাইদহ আশ্বাস প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর রবিউল ইসলাম বাবু, রাইটস যশোর এর সাইকোসোসাল কাউন্সিলর তাহমিনা আক্তার, রূপান্তর আশ্বাস প্রকল্পের যশোরের প্রোগ্রাম অফিসার উজ্জল কুমার পাল এবং কমিউনিটি অর্গানাইজার দিপংকর মন্ডল। এসময় বিভিন্ন অন লাইন প্ল্যাটফর্ম সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রলোভনে প্রতারণা থেকে সচেতনে বিদেশ গমন ও মানব পাচার প্রতিরোধ সম্পর্কে আলোচনা করেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}