গাইবান্ধায় প্রতিবন্ধীদের অবস্থান ক, শ্রবণ প্রতিবন্ধীদের আত্মকর্মংস্থান, মৌলিক অধিকার নিশ্চিতসহ ৭ দফা দাবিতে বুধবার শ্রবণ ও বাক প্রতিবন্ধী কল্যাণ সংস্থা এবং জাতীয় বধির ঐক্য পরিষদ গাইবান্ধা সদর উপজেলা কমিটির উদ্যোগে শহরের ডিবি রোড গানাসাস মার্কেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে।

অবস্থান কর্মসূচি শেষে শতাধিক প্রতিবন্ধী একটি মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক বরাবরে দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করে।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন, শ্রবণ ও বাক প্রতিবন্ধী কল্যাণ সংস্থা এবং জাতীয় বধির ঐক্য পরিষদ গাইবান্ধা সদর উপজেলার সভাপতি মো. ইদ্রিস আলী সরকার, সাধারণ সম্পাদক মো. আব্দুর রফিক মিয়া প্রমূখ।

বক্তারা বলেন, তাদের সংস্থা ও সংগঠনের নামে একটি নিজস্ব কার্যালয় স্থাপনে স্থানীয় একখন্ড সরকারি ভুমি বরাদ্দ, ভবঘুরে ও দরিদ্র বধির সদস্যদের জন্য আত্মকর্মসংস্থান পুনর্বাসনে আর্থিক সাহায্য ও আবাসন নির্মাণের দাবি জানান।

বক্তারা আরও বলেন, সকল বধিরদের জন্য সামাজিক পূর্ণ নিরাপত্তা, সার্বিক সাহায্য সহযোগিতা করণ ও আক্রান্ত ভুক্তভোগী সদস্যদের জন্য আইনগত সেবা প্রদানের মাধ্যমে ত্রাণ, খাদ্য মন্ত্রণালয় থেকে সামগ্রী বিতরণ ও ভিজিএফ কার্ড ইস্যু এবং জিআর চাল বরাদ্দেরও দাবি জানান। সেইসাথে সকল বধিরদের জন্য যাতায়াতের সুবিধার্থে লোকাল গণপরিবহন হাফ ভাড়া ব্যবস্থা গ্রহণ, বধিরদের জন্য ক্ষুদ্র কুটির শিল্প স্থাপনে তফসিল ব্যাংক হতে সুদ মুক্ত ক্ষুদ্র ঋণ প্রদানের ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বক্তারা উল্লেখ করেন, উল্লেখিত দাবি আদায়ে ঢাকায় মহাসমাবেশে ১৫ দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}