কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পৃথক দুটি অভিযানে দেড় কেজি ও ২০০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এর মধ্যে একজনকে মোবাইল কোর্টের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

জানা গেছে, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালায় ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের বেলদহ সরকার পাড়া এলাকায়। সেখানে সাইদুল ইসলাম (৪৬) এর বাড়িতে অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের ফুলমামুদের ছেলে। অভিযানে তাকে আটক করা হয় এবং কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবু নাসের মোঃ কাজী নুরুন্নবী বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করেন।

অপরদিকে, একই দিন ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামে আরও একটি অভিযান চালানো হয়। সেখান থেকে ২০০ গ্রাম গাঁজাসহ আসাদুল হক (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে পরিদর্শক আবু নাসের মোঃ কাজী নুরুন্নবী বলেন, “মাদকবিরোধী এ ধরনের অভিযান চলমান থাকবে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}