কিশোরগঞ্জের হোসেনপুরে ফিলিস্থিনি মুখী ত্রাণবাহী জাহাজ ও বাংলাদেশের মানবাধীকার কর্মী শহিদুল আলম আটকের প্রতিবাদে হোসেনপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় হোসেনপুর হাসপাতাল চৌরাস্থা মোড়ে বাংলাদেশ ফিলিস্তিনি সংহতি পরিষদ এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়েছে।

মানববন্ধনে বাংলাদেশের আলোকচিত্র শিল্পী ও লেখক শহিদুল আলম ও বিভিন্ন দেশের চিকিৎসক, সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের আটকসহ ত্রাণবাহী জাহাজ আটকের বিষয়ে তীব্র নিন্দা জ্ঞাপন করে বক্তব্য প্রদান করেছেন, হোসেনপুর ফিলিস্তিনি সংহতি পরিষদ এর আহব্বায়ক মো: খায়রুল ইসলাম ফরির, বাসদ মার্কসবাদী জেলা সমন্বয়ক আলাল মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ.কে.এম.মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক, তপন সরকার শ্রমিক সংগঠনের সদস্য সচিব এবায়াদুল ইসলাম, কৃষক সংগঠনের জমির উদ্দীন প্রমূখ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}