সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সহ-সভাপতি, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক একাধিকবারের চেয়ারম্যান ও সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, পতিত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন হলেও ফ্যাসিবাদের দোসররা এখনো সক্রিয় রয়েছে।

তারা দেশকে নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। নির্বাচিত গণতান্ত্রিক সরকার ছাড়া ফ্যাসিবাদের দোসরদের ষড়যন্ত্র ঠেকানো ও দেশে রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা সম্ভব নয়। আওয়ামী ফ্যাসিবাদী শাসনে বিধ্বস্ত গণতন্ত্রকে পুনরুদ্ধার ও দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টিতে জাতীয়তাবাদী শক্তিকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

তিনি বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার স্থানীয় খাগাইল বাজারে দক্ষিণ রনিখাই ইউনিয়ন বিএনপি অঙ্গ-সংগঠনের উদ্যোগে ৩১ দফার লিফলেট বিতরণ, ধানের শীষের পক্ষে গণসংযোগ পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। পথসভায় কোম্পানীগঞ্জ উপজেলা ও দক্ষিণ রনিখাই ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দক্ষিণ রনিখাই ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমাননের সভাপতিত্বে, সিনিয়র সহ সভাপতি আইন উল্যাহর পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক এম এ মতিন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দক্ষিণ রনিখাই ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক উস্তার আলী, সাবেক সভাপতি সামসুদ্দিন, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, সাবেক মেম্বার আব্দুল মতিন, বুরহান উদ্দিন ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ প্রমুখ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}