খুলনার কয়রায় ৪৪ কেজি হরিণের মাংসসহ এক শিকারিকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী কন্টিজেন কয়রা। শুক্রবার (১০ অক্টোবর ) দিবাগত রাতে ১২ টার সময় কয়রার ৬নং কয়রা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আজ শুক্রবার (১০ অক্টোবর ) সকালে বাংলাদেশ নৌবাহিনী কন্টিজেন কয়রা এ তথ্য জানান। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে খুলনার কয়রার ৬নং কয়রা এলাকায় বিশেষ অভিযান চালান বাংলাদেশ নৌবাহিনীর কন্টিজেন কয়রা।

এ সময় সেখান থেকে ৪৪ কেজি হরিণের মাংসসহ সেলিম হাওলাদার (৩৮) নামে একজন হরিণ শিকারিকে আটক করা হয়।

বাংলাদেশ নৌবাহিনীর কন্টিজেন কয়রা জানান, জব্দ হরিণের মাংস এবং আটক ব্যক্তিকে কয়রা থানার কাছে হস্তান্তর করা হয়েছে।

বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে বাংলাদেশ নৌবাহকন্টিজেন কয়রা ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}