মমতা পরিচালিত সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে চন্দনাইশ উপজেলায় সম্প্রতি আন্তর্জাতিক প্রবীন দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। প্রবীন দিবসের প্রতিপাদ্য ছিলো- একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো,সাথে তোমায় রাখবো আগলে’। প্রবীন দিবস উপলক্ষ্যে মমতার উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলার সমৃদ্ধি –প্রবীন কমিটির সভাপতি সাইফুল ইসলাম খান।

প্রবীনদের কল্যানে মমতা ও পিকেএসএফ এর পরিকল্পনা ও বাস্তবায়ন বিষয়ে বক্তব্য রাখেন মমতার সিনিয়র সহকারী পরিচালক পার্থ সারথী বড়ুয়া। উপস্থিত ছিলেন সমৃদ্ধি ও প্রবীন কর্মসূচির সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সহ প্রবীন জনগোষ্ঠীর প্রতিনিধিবৃন্দ। পিকেএসএফ এর সহায়তায় মমতা চন্দনাইশ উপজেলায় সমৃদ্ধি ও প্রবীন কর্মসূচির কার্যক্রম বাস্তবায়ন করছে। প্রবীন দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন- প্রবীনরা দেশের অমূল্য সম্পদ, তাদের অভিজ্ঞতা ও জ্ঞানের সমন্বয়ে সমাজে তারুণ্যের ইতিবাচক দিকগুলো তুলে আনা সম্ভব হবে। তাই প্রতিটি প্রবীন ব্যক্তিকে সমাজে মর্যাদার সাথে বিবেচনা করতে হবে। মমতা সেই লক্ষ্যে প্রবীন কর্মসূচি বাস্তবায়ন করছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}