ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ে টাইফয়েড প্রতিরোধক টিকাদান ক্যাম্পেইন ১২ ই অক্টোবর উদ্বোধন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ টাইফয়েড টিকাদান কর্মসূচী বাস্তবায়ন করেন। এ টিকাদান কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন। চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোঃ রজিউল্লাহ খান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মাকসুদুর রহমান, সহকারী শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান, চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  নজরুল ইসলাম, শাহজাহান শিকদার ও শিরিন সুলতানা প্রমূখ।

জানা যায়, এ টাইফয়েড টিকাদান কর্মসূচীর আওতায় উপজেলার ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু কিশোরকে একটি করে প্রতিষেধক টিকা প্রদান করা হবে। ফলে আগামী ৫ বছর পর্যন্ত টিকা গ্রহনকারী শিশু কিশোররা টাইফয়েড ঝুঁকি মুক্ত থাকবেন। উদ্বোধনী দিনে উপজেলার চারটি স্কুলের মোট ১১৩০ জন শিক্ষার্থীর মাঝে টাইফয়েড প্রতিষেধক টিকা প্রদান করা হয়। আগামী এক মাস ব্যাপী উপজেলা জুড়ে পালাক্রমে প্রায় ১৭৮১১ জন শিশু কিশোরকে টাইফয়েড প্রতিষেধক টিকা প্রদান করা হবে বলে জানা যায়।

টাইফয়েড প্রতিষেধক টিকা দানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য পরিবার কর্মকর্তা মানবিক ডাক্তার হাফিজুর রহমান ব্যাপক প্রচার প্রচারণা ও জনসচেতনায় উদ্বুদ্ধ করেছিলেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}