শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৫নং রামচন্দ্রকুড়া ইউনিয়নে অপূর্ব পালের বিরুদ্ধে কোরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং ৪নং নায়াবিল ও ৫নং রামচন্দ্রকুড়া ইউনিয়নের তাওহীদী জনতা। নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল ৪ষ্ঠা অক্টোবর কুরআন কে অবমাননা করলে বাংলাদেশের সর্বস্তরের তাওহীদী জনগণ এবং সকল আলেম উলামাগণ এর প্রতিবাদে রাস্তায় নামেন। প্রতিবাদে বক্তারা বলেন, অপূর্ব পাল যে পাঁ দিয়ে মুসলিম জাতির শ্রেষ্ঠ ধর্ম গ্রন্থ আল-কোরআন কে অবমাননা করেছে সেই পাঁ- দিয়ে বাংলার জমিনে হাঁটতে দেওয়া হবে না।
অবিলম্বে এই অপূর্ব পালের বিচার না করলে বাংলার সকল আলেমগণ এবং তৌহিদী জনতা মেনে নেবে না। এসময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামে বাংলাদেশ ৫নং রামচন্দ্রকুড়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা সাখাওয়াত হোসেন মুহাদ্দিস কালাকুমা মাদ্রাসা,সাধারণ সম্পাদক মুফতি ছামিদুল ইসলাম,মুহতামিম বিশগিরিপাড়া আশরাফুল উলুম মাদ্রাসা, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ জাহাগির আলম সহ ইউনিয়নের সকল উলামায়ে একরাম ও জনসাধারণ উপস্থিত ছিলেন।