চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়ন ৪নং ওয়ার্ড নিদাগের পাড়া দূর্বৃত্তরা আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। শেষ রাতে অগ্নিকাণ্ডের সময় স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিস এর চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে মায়ের দোয়া এন্টারপ্রাইজ এর পণ্য গুদামের সব পুড়ে ছারখার। অত্র প্রতিষ্টানের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর বলেন, আমরা যে জায়গার গুদাম ঘর ভাড়া নিয়েছি যেখানে সব সময় আমার নৈশপ্রহরী থাকে কিন্তু গতকাল আমার প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারী কক্সবাজার ভ্রমণে যায়, ঠিক সেই সময়টা কাজে লাগিয়েছে দূর্বৃত্তরা, আমার সাথে কারো শত্রুতা নেই আমার প্রতিষ্ঠানে কাজ করে অনেকে পরিবার চালায় কিন্তু তার বিপরীতে প্রতিদিন হিসাবে যা পেলাম তার বিচারের দায়িত্ব আমি এলাকাবাসী’র কাছে দিলাম।

আমার প্রতিষ্ঠানের জন্য এমন ক্ষতি আমাকে মানসিক হতাশ ও বিপর্যস্ত করেছে; এমন ধ্বংসাত্মক কাজের আমি নিন্দা জানাচ্ছি এবং আমার এলাকাবাসী এমন কাজ যারা করেছে তাদের সামাজিক ভাবে বয়কট করার অনুরোধ করছি। মায়ের দোয়া এন্টারপ্রাইজ এর ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, আমার দৈনন্দিন ব্যবসায়িক কর্মকান্ড যথারীতি চলতে থাকে আমাদের গুদামে এলাচ, জিরা, মসুর ডাল, চুলা, তেজপাতা, দারুচিনি ও সোয়াবিন এর মত গুরুত্বপূর্ণ জিনিস গুদামজাত করা হয়, তার কিছুই আমরা পেলাম না, অত্র প্রতিষ্ঠান এছাড়াও বাবুল ফার্নিচারের ৫’লক্ষ টাকা সমপরিমাণ যন্ত্রপাতি ও কাচাঁমাল এবং মফজ্জল আহমেদ এর বাড়ির আসবাবপত্র ও জিনিসপত্র ক্ষয়ক্ষতি হয়। অন্যদিকে স্থানীয় এলাকাবাসী দাবী করেন এই ঘটনা সম্পূর্ণ পরিকল্পিত অগ্নিসংযোগ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}