জুলাই সনদে পিআর যুক্ত করে নির্বাচনের আগেই গণভোটসহ ৫ দফা দাবীতে চলমান যুগপৎ আন্দোলনের তৃতীয় ধাপের কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন যশোর জেলা।
বুধবার বার সকালে যশোর প্রেসক্লাব এর সামনে আলহাজ্ব মিয়া মোঃ আব্দুল হালিম এর সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারি আলহাজ্ব এইচ এম মহাসিন শেখ এর সঞ্চালনায় মানবন্ধনে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মাওলানা সোয়াইব হোসেন বলেন, সংবিধানের দোহাই দিয়ে মৌলিক সংস্কারকে বাধাগ্রস্ত করা যাবে না, জুলাই অভ্যুত্থানের চেতনাকে হত্যা করা যাবে না।
সংবিধানের দোহাই দিয়ে যেন-তেন নির্বাচন জাতি মেনে নেবে না। বরং কাঙিক্ষত মানের নির্বাচন হতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। এটা জনগনের দাবী. ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আন্দোলনরত দলগুলোর দাবী।
তিনি আরো বলেন, পিআর নিয়ে প্রধান নির্বাচন কমিশনার সংবিধানের দোহাই দিয়ে একটি দলের পক্ষালম্বন করেছিলেন। আমরা তারও নিন্দা জানাই।
আরো বক্তব্য রাখেন, ইসলামে আইনজীবী পরিষদের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরু, এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আঃ রশিদ, সাংগঠনিক সম্পাদক মাওঃ আশিক বিল্লাহ, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সভাপতি মাওলানা আব্দুল হালিম, ইসলামী শ্রমিক আন্দোলনের ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সেক্রেটারি গাজী শহিদুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মুফতি আবুজর বিন হাফিজ, জাতীয় শিক্ষক ফোরাম এর জেলা সভাপতি মাস্টার কামরুজ্জামান, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মুফতি ইমরান হুসাইন, সদর থানা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব আব্দুল মতিন বিশ্বাস ও সেক্রেটারি মুফতি ওসমান গনি পৌর সেক্রেটারি আলহাজ্বলিয়ার রহমান সহ থানা নেতৃবৃন্দ।