ভ্রাম্যমান প্রতিনিধি, হোসেনপুর থেকে: কিশোরগঞ্জের হোসেনপুরে আইন শৃংখলা কমিটির মাসিক সভা মঙ্গলবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা । সভায় চলমান আইন শৃংখলা পরিস্থিতি উন্নয়ন, মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধের বিষয়ে আলোচনা হয়েছে। এতে বক্তব্য রাখেন,পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন,উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ আমিনুল ইসলাম, দুপ্রক সভাপতি মোঃ জামাল উদ্দিন, চেয়ারম্যান মোঃ ফিরোজ উদ্দিন মোঃ খুরশিদ উদ্দিন, পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজী আছমা, উপজেলা কৃষি কর্মকর্তা একেএম শাহজাহান কবির,ইসলামি ফাউন্ডেশনের কর্মকর্তা এমদাদুল হক সহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও ভেজাল খাদ্য প্রতিরোধে এবং উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কে ফুটপাত হকারমুক্ত ও জানজট নিরসনে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}