সময় পাইলে আইসেন বাহে হামার গাইবান্ধায়! এমন কথায় প্রশ্ন জাগতে পারে কি আছে গাইবান্ধায়? হ্যাঁ গাইবান্ধা ছোট্ট জেলা শহর হলেও এখানে দেখার আছে অনেক কিছু। দর্শনীয় স্থানগুলোর মধ্যে বিশেষ করে বালাসীঘাট ভ্রমন পিপাসুদের জন্য একটি চমৎকার স্থান, যেখানে ব্রহ্মপুত্র নদের মনোরম প্রাকৃতিক দৃশ্য, নির্মল বাতাস, নদীর উত্তাল ঢেউ উপভোগ করার মতো।

রেল ফেরি থেকেও উপভোগ করা যায় সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য। এছাড়াও এই ঘাটটি তার ঐতিহাসিক গুরুত্বের জন্যও পরিচিত। একসময় এখানে বাংলাদেশের একমাত্র রেলওয়ে ফেরি চলাচল করত, যে কারনে এ ঘাটটি এখন ভ্রমণ পিপাসুদের আরও আকর্ষণীয় করে তুলছে। বর্ষায় নদী পানিতে পূর্ণ থাকে আর শীতকালে বালুচর জেগে ওঠে।

তাই বর্ষা কিংবা শীতে নদীর এ মনোমুগ্ধকর দৃশ্য
যেন সবুজ শ্যামল প্রকৃতির মাঝে এক অনন্য ঠিকানা।
নদীর উত্তাল ঢেউ ও নৈসর্গিক দৃশ্য অবশ্যই আপনার মনকে মুগ্ধ করবে। এই বালাসী ঘাট গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় অবস্থিত। আপনি গাইবান্ধা শহর থেকে স্থানীয় পরিবহন (অটোবাইক বা সিএনজি) ব্যবহার করে এখানে যেতে পারেন। হ্যাঁ আবারও বলছি “সময় পাইলে আইসেন বাহে হামার গাইবান্ধায়!”

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}