২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ ফলাফলে শুধু অভিভাবক নয় নবীনগরবাসী ও চরম হতাশ। গতকাল (১৬/১০/২৫) কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শামছুল ইসলামের ফলাফল বিবরণীতে জানাযায়- কুমিল্লা শিক্ষা বোর্ডে এইসএসসি (২০২৫) পরীক্ষায় পাশের হার ৪৮.৮৬% হলেও উক্ত প্রতিষ্ঠানের পাশের হার শূন্য।

অর্থাৎ এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজনও পাশ করেনি। কুমিল্লা বোর্ডে ৬টি জেলার ১৯২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৯৯ হাজার ৫৭৬ জন এইচএসসি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৪৮ হাজার ৬৫৭ জন। উল্লেখ্য জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ থেকে মাত্র ৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন- শিক্ষক সংকট, একাডেমিক দুর্বলতা, শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতি ও পর্যাপ্ত প্রস্তুতির অভাব- এ সব কারণেই ফলাফল বিপর্যয়ের জন্য দায়ী। এ বিষয়ে প্রতিষ্ঠান প্রধান গোলাম সাদেকের ব্যক্তিগত মোবাইল নাম্বারে একাধিকবার ফোন করলেও তিনি কল রিসিভ করেন নাই।

নবীনগর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আল- মামুনের নিকট ফলাফল বিপর্যয়ের কারণ জানতে চাইলে তিনি বলেন-“প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ফলাফলের বিপর্যয়ের মূল কারণ হলো শিক্ষক-স্বল্পতা, তারপরও আমি প্রতিষ্ঠান প্রধানের নিকট ফল বিপর্যয়ের কারণ লিখিত ভাবে জানতে চাইব। কোন গাফিলতি থাকলে আইনাগত ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি এন.টি. আর. সি. এ এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য চারজন শিক্ষককে নিয়োগ দিয়েছেন”। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা কর্মকর্তা জুলফিকার হোসেন বলেন- “ফলাফল বিশ্লেষণ করে আমরা শতভাগ ফেল করা শিক্ষা প্রতিষ্ঠান গুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

পাশাপাশি ভবিষ্যতে যেন এমন ফলাফল না হয়, সে জন্য দুর্বল প্রতিষ্ঠান গুলোর একাডেমিক তদারকি বাড়িয়ে শিক্ষকদেরকেও জবাবদিহির আওতায় আনব”।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}