চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা মুনছুর আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে হাসাদহ ২-১ গোলে শাখারিয়াকে পরাজিত করে চ্যাম্পিয়ন হোন। গত শুক্রবার বিকেলে জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের মিনাজপুর মুক্তি সংঘ ক্লাবের আয়োজনে মিনাজপুর হাই স্কুল মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক শাহিন কাদির। অনুষ্ঠান পরিচালনা করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, সমাজে মাদক একটি ভয়াবহ ব্যাধী। যুব সমাজকে মাদক থেকে বাঁচাতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই।

খেলাধুলা শুধু শরীরকে নয়, মেধাকেও বিকশিত করে। যে কেউ খেলাধুলার উদ্যোগ নিলে আমরা সবসময় তাদের পাশে থাকব। টুর্নামেন্টের ফাইনালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খোকন, মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, জীবননগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন ময়েন, মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়কারী হাবিবুর রহমান বুলেট, জীবননগর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, এছাড়া আরো উপস্থিত ছিলেন মিলন হোসেন, মো. সোহেল রানা, মহসিন আলী সহ আরো অনেকে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}