কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে সামান্থা (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) রাত ৮টার দিকে নিজ ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় জানাজা ও দাফন সম্পন্ন হয়।

নিহত সামান্থা ওই গ্রামের মো. আব্বাস মিয়ার মেয়ে এবং একই গ্রামের শিপন মিয়ার স্ত্রী। পারিবারিক সূত্রে জানা গেছে, নয় মাস আগে সামান্থার বিয়ে হয় শিপন মিয়ার সঙ্গে। বিয়ের পর স্বামীর বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গে শিপনের পরকীয়ার বিষয়টি জানাজানি হলে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ শুরু হয়।

নিহতের পরিবার অভিযোগ করেছে, পারিবারিক কলহের জেরে নির্যাতন করে সামান্থাকে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। ঘটনার পর থেকে স্বামী শিপন মিয়া ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।

এ বিষয়ে হোমনা থানার ওসি (তদন্ত) দিনেশ চন্দ্র দাস গুপ্ত বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও বিষয়টি তদন্তাধীন। নিহতের ঘরের দরজা বাইরে থেকে শেকল দেওয়া থাকলেও তা ভেতর ও বাইরে দুই দিক থেকেই খোলা যেত।

হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}