ইতালিতে ভেনিস বাংলা স্কুল এর ২০ বছর পদার্পণ উপলক্ষে জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার এর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক সোহেল আক্তার বিপ্লবী, আশিক পলস্ এবং জিয়াউর এর যৌথ সঞ্চালনায় কোর্সো দেশ পপোলো সিনেমা হলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে বাংলা ও ইতালিয়ান জাতীয় সংগীত পরিবেশন করেন।
ভেনিস বাংলা স্কুলে এর ১৯ পেরিয়ে ২০ বছরে পদার্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন ইতালিয়ান ও প্রবাসী বাংলাদেশীদের, সামাজিক রাজনৈতিক এবং আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ গন। এবং স্কুল পরিবারের প্রধান উপদেষ্টা বিল্লাল হোসেন ঢালী সহ স্কুল পরিবারের সদস্য মন্ডলীগণ উপস্থিত ছিলেন।
জমকালো আয়োজনে মধ্যে স্কুলের ছেলে মেয়েদের নাচ, অভিনব নাটিকা ও মডেলিং এবং অতিথি কণ্ঠশিল্পীদের দর্শক মাতানো জনপ্রিয় গানে গানে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠান এবং ক্লাসিক নিত্য পরিবেশন করা হয়।