কিশোরগঞ্জের হোসেনপুরে টাকার অভাবে বিদেশে যেতে না পেরে হতাশ ও খুব্ধ হয়ে অটোরিক্সায় মাইক লাগিয়ে গালিগালাজ করে আলোড়ন সৃষ্টি করেছেন দরিদ্র এক কর্মহীন বেকার যুবক। আলোচিত যুবক মোঃ সারোয়ার হোসেন রাব্বি (২৫) হোসেনপুর উপজেলার দক্ষিণ পানান গ্রামের বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ দারিদ্রের কষাঘাত থেকে মুক্ত হয়ে সংসারে স্বচ্ছলতা আনার জন্য বিদেশ যাওয়ার চেষ্টা করছিল।

স্থানীয় এলাকার লোকজন এ ঘটনায় কেউ খুব্ধ, আবার কেউ হাসিঠাট্টা করছেন,অনেকেই তার প্রতি সহানুভূতিও প্রকাশ করছেন। এলাকাবাসী জানিয়েছেন, অনেকদিন যাবৎ হতদরিদ্র বেকার যুবক রাব্বি বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করে বার বার ব্যর্থ হয়ে মানসিক হতাশা থেকেই এমন কান্ড ঘটিয়েছেন বলে ধারনা করছেন । তার প্রতিবেশীরা জানান রাব্বি বিদেশ যেতে যে পরিমাণ টাকার প্রয়োজন, তা সে কোন ভাবেই যোগার করতে পারছিল না।

বিভিন্ন এনজিও থেকে ঋণ তুলায় চেষ্টা করলেও স্থানীয় কে বা কাহারা গোপনে এনজিওর লোককে ভুল তথ্য দিয়ে টাকা দিতে নিষেধ করে তার নামে বদনাম করার ফলে কোন এনজিও তাকে ঋণ দিচ্ছে না। এতে করে সে বিদেশে যাওয়ার জন্য প্রয়োজনীয় ১ লক্ষ টাকার সংস্থান না হওয়ায় সে বিদেশ যেতে পারছে না৷ এলাকাবাসী অনেকের কাছ থেকে টাকা কর্য চাইলেও তাকে সহযোগীতা করছে না।

এরই ধারাবাহিকতায় হতাশাগ্রন্থ ঐ যুবক ক্ষোভ ও আভিমানে স্থানীয় বাজার থেকে মাইক ভাড়া করে গত রোববার (১৯ অক্টোবর) এলাকায় তার বিরুদ্ধে এনজিও কর্মির কাছে মিথ্যা বদনাম করায় রাব্বি খুদ্ধ হয়ে অদৃশ্য বদনামকারীদের বিরুদ্ধে গালিগালাজ করেন।

এতে এলাকার মানুষ হতবাক ও বিস্ময় প্রকাশ করেন। ব্যাতিক্রমী এ ঘটনায় অনেককে বলতে শোনা যায়,ছেলেটি বিদেশ যেতে না পেরে এহেন কাজ করছে। তার এসব কর্মকান্ড সামাজিক যোগাযোগ মাধ্যেমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে ৷

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}