ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২০% বাড়ি ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও ৭৫% উৎসব ভাতা প্রদানের প্রজ্ঞাপন জারির দাবিতে মুখে কালো কাপড় বেঁধে নীরব মিছিল করেছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে কসবা উপজেলা স্কুল, মাদরাসা ও কলেজ শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ-এর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মিছিলটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী অংশ নেন।

সমাবেশে বক্তব্য দেন—শিক্ষক মোঃ আতিকুল ইসলাম, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ তসলিম মিয়া, শিক্ষক লোকমান চৌধুরী, শেখ মোঃ ইয়াকুব আলী, অধ্যক্ষ আমিনুল ইসলাম, মোঃ আলাউদ্দিন, বিল্লাল হোসেন, মাফুজুর রহমান ও আব্দুল করিমসহ আরও অনেকে।

শিক্ষকদের এ আন্দোলনে সংহতি প্রকাশ করেন উপজেলা জামায়াতে ইসলামের নায়েবে আমির মাওলানা শিবলী নোমানী ও উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক দীপু।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও এখনো কোনো প্রজ্ঞাপন জারি হয়নি, যা শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। তারা সরকারের প্রতি দ্রুত দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান। বক্তারা সতর্ক করে বলেন, দাবি পূরণে বিলম্ব হলে পরবর্তী সময়ে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}