গাইবান্ধার সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ রাজনীতিবিদ, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমিনুল ইসলাম গোলাপ মারা গেছেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গোটা শহর জুড়ে নেমে আসে শোকের ছায়া।

আমিনুল ইসলাম গোলাপ বুধবার দুপুর ২টায় চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে নেয়ার পর চিকিৎসা শুরুর আগেই শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহ ওয়া ইন্নালিল্লাহি রাজেউন)। তিনি ব্লাড সুগার, পেশার, প্যানক্লিয়াস ইনফেকশনসহ মাল্টিপল অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি গত ১৯ অক্টোবর প্রচমণ্ডলগং পেটের ব্যথা নিয়ে রংপুর একটি ক্লিনিকে ভর্তি হন। এরপর তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাকে গুরুতর অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার শ্যামলীতে স্পেশালাইজড হাসপাতালে নেয়া হলে তিনি মৃত্যুবরণ করেন।

প্রবীণ ব্যক্তিত্ব আমিনুল ইসলাম গোলাপ বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ছিলেন। তিনি গাইবান্ধা নাগরিক কমিটির আহবায়ক ছিলেন। এছাড়াও তিনি গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার কার্যকরী সভাপতিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনেও ওতোপ্রোতভাবে জড়িত ছিলেন।

আমিনুল ইসলাম গোলাপের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শহরের রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। তাঁর মরদেহ শ্যামলী স্পেশালাইজড হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। শুক্রবার গাইবান্ধায় তাঁর দাফন সম্পন্ন হবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}