টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে উপজেলা এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

২২ অক্টোবর বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)’র সহযোগিতায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অদিধপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচী (ইপিআই) এর বাস্তবায়নে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক আয়োজিত উপজেলা পর্যায়ে উপজেলা এডভোকেসি সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজ উদ্দিন ভূইয়া, উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল আলিম রানা, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. সেলিম মিয়া, উপজেলা সমবায় অফিসার মো. শহীদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, ইউডিএফ ও ইউজিডিপি (জাইকা) রোজী পারভীন, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা শিউলি আক্তার, সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম, ছয়সূতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ভিপি মো. ইকবাল হোসেন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোস্তফা কামাল (কাজল), উছমানপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. লিটন মিয়া, ফরিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোবারক হোসেন, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প (তৃতীয় পর্যায়) কুলিয়ারচর উপজেলা সমন্বয়কারী মো. হামিদুল ইসলাম, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, মো. নাঈমুজ্জামান নাঈম ও মো. আলী সোহেল প্রমূখ।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার বলেন, এবছর কুলিয়ারচরে টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ৬৩ হাজার ৮২০। গত রোববার পর্যন্ত টাইফয়েড টিকা দেওয়া হয়েছে ২৩ হাজার। নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান এবং ইপিআই টিকাদান কেন্দ্রগুলোতে এ টিকা দেওয়া হচ্ছে। ১৩ নভেম্বর পর্যন্ত টিকা দেওয়া কার্যক্রম চলবে। ৩০ অক্টোবর পর্যন্ত ১৬৯টি কেন্দ্রে গিয়ে টিকা দেওয়া হবে। ১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত বাদপরা শিশুদের এ টিকা দেওয়া হবে।
ক্যাম্পেইনের সময়সীমা: প্রথম ধাপ: ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর, ২০২৫ পর্যন্ত (সকল শিক্ষা প্রতিষ্ঠানে)। দ্বিতীয় ধাপ: ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর, ২০২৫ পর্যন্ত। বাদপরা শিশুদের জন্য। ১৩ নভেম্বর পর্যন্ত অনলাইনে রেজিষ্ট্রেশন করে এ টিকা দেওয়া যাবে। আর যাদের জন্ম নিবন্ধন করা হয়নি ওই সকল শিশুদের নাম ঠিকানা লিখে এ টিকা দেওয়া হবে।

২০২৫ সালের টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের জন্য সরাসরি অনলাইন নিবন্ধনের প্রয়োজন নেই। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুরা ক্যাম্পেইন চলাকালীন তাদের শিক্ষা প্রতিষ্ঠানে বা ইপিআই টিকাদান কেন্দ্রে টিকা পাবে। রেজিস্ট্রেশনের জন্য vaxepi.gov.bd ওয়েবসাইটে আপনার শিশুর ১৭ সংখ্যার জন্মনিবন্ধন নম্বর দিয়ে তথ্য যাচাই করতে হবে, যা টিকাদান নিশ্চিত করবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}