আগামী ২৪ অক্টোবর (শুক্রবার) নেত্রকোণা জেলা মোটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়ন (রেজি: নং- ২৫৭৪)এর অন্তর্ভুক্ত দুর্গাপুর উপজেলা মোটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়ন শাখার ত্রিবার্ষিক সাধারণ নির্বাচন। নির্বাচনকে ঘীরে ভোটার ও প্রার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ২৯৫১ জন ভোটারের এ নির্বাচনে সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, সহ সভাপতি পদে ২জন ও দপ্তর সম্পাদক পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মাঝে বাকী ৬ টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে ওসমান গনি ডাব প্রতীকে, সুমন মিয়া বাইসাইকেল প্রতীকে, দেয়াল ঘড়ি প্রতীকে বাবুল মিয়া। আর সাধারণ সম্পাদক পদে নূরুল হক চাকা প্রতীকে ও রুকন উদ্দিন মোটরসাইকেল প্রতীকে, সহ-সভাপতি পদে চেয়ার প্রতীকে মানিক ফকির ও নজরুল ইসলাম হারিকেন প্রতীকে, দপ্তর সম্পাদক পদে মই প্রতীকে উজ্জ্বল দে, আনারস প্রতীকে নজিবুর রহমান সৈকত প্রতিদ্বন্দ্বিতা করছেন।