রগুনার বেতাগী, বাবনা, তালতলী ও পাথরঘাটা—এই চারটি উপজেলায় অনুষ্ঠিত হয়েছে “উপকূলের নারীর স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধি” শীর্ষক গুরুত্বপূর্ণ কর্মশালা।

রবিবার (১৯ অক্টোবর ২০২৫) সকাল ৯টায় বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে প্রথম কর্মশালার উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী এ উদ্যোগ। কর্মশালায় অংশ নেন স্থানীয় কলেজের ৩০ জন শিক্ষার্থী, যাদেরকে ‘মাস্টার ট্রেইনার’ হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স হাফিজা আক্তার।

পরবর্তীতে একই কর্মশালা পর্যায়ক্রমে বরগুনা সদর,তালতলী ও পাথরঘাটা উপজেলায়ও আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা ভবিষ্যতে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটিতে নারী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে নেতৃত্ব দেবেন বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

এই উদ্যোগটি বাস্তবায়ন করেছে JAAGO Foundation-এর LEAD Bangladesh (Local Empowerment and Development in Bangladesh) প্রকল্প। প্রকল্পটির মূল লক্ষ্য উপকূলীয় অঞ্চলে স্থানীয় নেতৃত্ব গড়ে তুলে নারীর স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করা।

কর্মশালায় বক্তারা বলেন,

“নারীর স্বাস্থ্য সুরক্ষা শুধু ব্যক্তিগত বিষয় নয়, এটি একটি সামাজিক দায়িত্ব। সমাজের প্রতিটি স্তরে নারী স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা ও সচেতনতা বৃদ্ধিই পারে বাস্তব পরিবর্তন আনতে।

এ সময় ভলান্টিয়ার ফর বাংলাদেশ-এর বরগুনা জেলা জনসংযোগ কর্মকর্তা মো. আরিফুল ইসলাম মান্না বলেন,

“উপকূলের নারীরা নানা প্রতিকূলতার মধ্যেও এগিয়ে যাচ্ছেন। তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এই ধরনের প্রশিক্ষণমূলক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সচেতন তরুণ প্রজন্মই এই পরিবর্তনের নেতৃত্ব দেবে।

উপকূলের নারীর সুস্থতা, সচেতনতা ও নেতৃত্ব গঠনে এমন উদ্যোগ ছড়িয়ে পড়ুক দেশের সর্বত্র—এই প্রত্যাশা সবার।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}