ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার পদ্মপাড়ায় দূর্বৃত্তদের গুলিতে উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মফিজুর রহমান মুকুল (৪৫) গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) রাত আনুমানিক সোয়া আটটার দিকে এ ঘটনা ঘটে।

‎পুলিশ সূত্রে জানা যায়, রাতের দিকে নিজ এলাকায় অবস্থানকালে একদল অজ্ঞাত দূর্বৃত্ত মুকুলের ওপর হামলা চালায়। এতে তিনি গুলিবিদ্ধ হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।‎ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, “গুলিবিদ্ধের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করা হচ্ছে, জড়িতদের শনাক্তে অভিযান চলছে।”‎এদিকে হামলার ঘটনায় স্থানীয় ও উপজেলা বিএনপি ও যুবদল নেতাকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার পরপরই পৌর শহরে বিক্ষোভ মিছিল বের করে তারা দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}