কিশোরগঞ্জ হোসেনপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক আজকের ময়মনসিংহ পত্রিকার হোসেনপুর প্রতিনিধি – ফরিদ উদ্দিন আহমেদ এর ছোট ভাই মিজানুর রহমান মুর্শেদ (৪৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ৷ শুক্রবার(২৪ অক্টোবর) বিকালে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে । পরে শুক্রবার বাদ মাগরিব উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের ধনকুড়া গ্রামের নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থান দাফন করা হয়েছে । তিনি বিশিষ্ট সমাজ সেবক মো: মালে হোসেনের ছেলে। মৃত্যু কালে তিনি এক ছেলে, দুই মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে হোসেনপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি,এ.কে.এম.মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক,মোহাম্মদ জাকির হোসেন সহ উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিক মরহুমের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}