আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোরের কেশবপুরে মোটরসাইকেল শোডাউন ও লিফলেট বিতরণ করেছে ইসলামী আন্দোলনের মনোনীত হাতপখার প্রার্থী গাজী শহিদুল ইসলাম। সোমবার সকালে যশোরের কেশবপুরের বিভিন্ন স্থানে মোটরসাইকেল শোডাউন ও লিফলেট বিতরণ করে ইসলামী আন্দোলনের যশোর জেলা সহ সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইসলামী আন্দোলন মনোনীত হাতপখার প্রার্থী গাজী শহিদুল ইসলাম।।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের জেলা সহ সাধারণ সম্পাদক এইচ এম মহসিন, ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল হালিম।যুব আন্দোলন জেলা সভাপতি মুফতী আবু জর বিন হাফিজ, কেশবপুর উপজেলা সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলাম, সেক্রেটারি ডাঃ আব্দুল মান্নান, ইসলামী ছাত্র আন্দোলন যশোর জেলা সভাপতি মুহাম্মাদ ইমরান হুসাইন, সহ-সভাপতি মুহাম্মাদ আজিজুর রহমান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাহমুদ। সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। এসময় প্রার্থী বলেন,আমি নেতা হতে আসিনি জনগণের খাদেম হতে এসেছি।আমরা সকলে মিলে দুর্নীতি সন্ত্রাস মুক্ত সমাজ গঠন করতে চাই।