জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ও ফেব্রয়ারিতে পি.আর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে সোমবার বিকেলে গাইবান্ধায় বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখা বিক্ষোভ মিছিল করেছে। ৫ দফা দাবি পূরণে জেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণে সমবেত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা প্রাঙ্গণে এসে শেষ হয়। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের আমীর মো. আব্দুল করিম এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকারের পরিচালনায় বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য দেন, জেলা জামায়াতের নায়েবে আমীর বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মাজেদুর রহমান, জেলা শিবির সভাপতি ফেরদৌস সরকার রুম্মান, জামায়াতের জেলা সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান ও মো. ফয়সাল কবির রানা, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম,

গাইবান্ধা পৌরসভা আমীর অধ্যাপক ফেরদৌস আলম, মাওলানা নুরুল ইসলাম মন্ডল প্রমুখ। সমাবেশ বক্তারা বলেন, অন্তর্র্বতীকালীন সরকার অনেক রক্তের বিনিময়ে তৈরি হয়েছে। পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদের রাষ্ট্রীয় স্বীকৃতি, জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, খুনি ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত করতে হবে। অধিকাংশ রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে বিদ্যমান রাষ্ট্র কাঠামোর সংস্কার করলেই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত হবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}