ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে উপজেলা যুবদলের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে নবীনগর পৌর বাসটেন্ড থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। বর্ণাঢ্য র্যালীতে তৃণমূলের বিপুল সংখ্যক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই কর্মসূচি এক মিলন মেলায় পরিণত হয়। উপজেলা যুবদলের আহবায়ক মো. এমদাদুল বারীর নেতৃত্বে একটি বিশাল ও সুশৃঙ্খল র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নবীনগর সরকারি মাঠ প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালি শেষে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নবীনগর উপজেলা শাখার আহবায়ক মো. এমদাদুল বারীর সভাপতিত্বে প্রধান অতিথির ছিলেন- ব্রাহ্মণবাড়িয়া-৫ সংসদীয় আসনের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানেরশীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী কাজী নাজমুল হোসেন তাপস।সভায় বক্তব্য রাখেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি এড. আনিসুল হক মঞ্জু, নবীনগর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, সাবেক পৌর মেয়র মোহাম্মদ মাইনুদ্দিন মাইনু জেলা বিএনপির সদস্য ও নবীনগর পৌর বিএনপির সাবেক সভাপতি কাউন্সিলর আবু ছায়েদ, নবীনগর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী শাহাবুদ্দিন, জেলা বিএনপির সদস্য হযরত আলী, পৌর যুবদলের আহবায়ক আলী আজ্জম, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক- নাছির মিয়া, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফ হোসেন রুবেল, সিরাজুল ইসলাম, সেচ্চাসেবকদলের সিনিয়র সহসভাপতি বায়েজিদ বাবু, উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক কাউন্সিলর আল মামুন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম মওলা ভূইয়া, জিয়া মঞ্চের সদস্য সচিব রুবেল আকরাম, জিয়া মঞ্চের পৌর সদস্য সচিব শামীম, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আপেল মাহমুদ, তৌফিকুল ইসলাম তপু, সামদানী হৃদয়, সাদ সজিব, আরিফুল ইসলাম রুবেল, আরিয়ান জাহিদ সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তরা বলেন, যুবদল সব সময় দেশ ও মানুষের সেবায় নিবেদিত একটি তারুণ্যদীপ্ত সংগঠন।
আজকের এই জমায়েত প্রমাণ করে নবীনগরের যুবসমাজের মধ্যে যুবদলের প্রতি তাদের আস্থা ও ভালোবাসা কতটা গভীর। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আগামী দিনেও আত্মনির্ভরশীল ও দক্ষ জনশক্তি গড়ে তোলার মাধ্যমে দেশের কল্যাণে সক্রিয় ভূমিকা রাখবে এবং সমাজকে এগিয়ে নিতে কাজ করে যাবে।