উৎসবমুখর পরিবেশে শত শত নেতাকর্মীদেরকে নিয়ে আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীর রাঙ্গাবালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় চর মোন্তাজ সুইস বাজারে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি চর মন্তাজ সুইচ বাজারে করা হয়। এবং সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চর মোন্তাজ ইউনিয়ান যুবদলের সভাপতি মোঃ মোশারেফ হোসেন এবং সঞ্চালনা করেন চর মোন্তাজ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খান রিপন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চর মন্তাজ ইউনিয়ন বিএনপি’র সভাপতি জনাব নজরুল ইসলাম মুন্সি।

আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতে ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরা হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}