২৯ অক্টোবর, ২০২৫ ইং বৃহস্পতিবার বেলা ১২ টায় রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলাধীন, উত্তরা ব্যাংক পিএলসি, মাইনীমুখ বাজার উপশাখার উদ্যোগে স্থানীয়  মাইনীমুখ মডেল হাই স্কুলে আর্থিক স্বাক্ষরতা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

“আর্থিক খাতে অংশগ্রহন, নারীর অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত উক্ত কর্মশালাটি উত্তরা ব্যাংক মাইনীমুখ উপশাখার ব্যবস্থাপক মোঃ আবু তালেবের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইখতিয়ার জামানের উপাস্থাপনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইনীমুখ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক রফিকুন্নেছা। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক তাজ মাহমুদ।

এছাড়াও আর্থিক স্বাক্ষরতা বিষয় সম্পর্কে  আলোচনা করেন মোঃ আবু তালেব, সহকারি ব্যবস্থাপক ও উত্তরা ব্যাংক মাইনীমুখ উপশাখার ব্যবস্থাপক এবং  সহকারি অফিসার মোঃ শাহেদ। তারা আর্থিক নিরাপত্তা, আর্থিক ঝুকি, স্কুল ব্যাংকিং ইত্যাদি সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করে তোলার লক্ষ্যে আলোকপাত করেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}