বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনসমর্থন আদায়ে কুমিল্লার দেবিদ্বারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক এম এ আউয়াল খান।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের কালিকাপুর বাসস্ট্যান্ড, সুলতানপুর বাজার, ফতেহাবাদ বাজার, নুরপুর বাজার, জয়পুর বাজার ও খলিলপুর বাজারে এ গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বাজারের দোকানপাট, কাঁচাবাজার, বাস-সিএনজি চালক, যাত্রী ও পথচারীদের হাতে লিফলেট তুলে দেন এবং তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির উদ্দেশ্য তুলে ধরেন।

লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রমে উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও দেবিদ্বার উপজেলা যুবদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন জসিম, দেবিদ্বার উপজেলা বিএনপি নেতা মজিবুর রহমান শিকদার, জসিম উদ্দিন চেয়ারম্যান, সাইফুল আলম, ইমতিয়াজ আহমেদ রহিম, আবুল কালাম, পৌর যুবদল নেতা কামাল হোসেন, জেলা যুবদল নেতা ইব্রাহিম খলিল, আরিফুল ইসলাম আরিফ, ইমতিয়াজ আহমেদ সাজু, সেচ্ছাসেবক দল নেতা রেজাউল করিম, সফিকুর রহমান সফিক, আব্দুল মান্নান, কামাল সরকার, সাহিন, জেলা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম মুন্সি, ইমরান, রুবেল, সিয়ামসহ ফতেহাবাদ ইউনিয়ন বিএনপির নেতা আমির হোসেন, জাহাঙ্গীর হোসেন, দেলোয়ার হোসেন, কাইয়ুম, জামাল হোসেন, জোবায়ের আহমেদ, আল আমিন আমানত, সেলিম উল্লাহ ও মোঃ জীবন প্রমুখ।

এম এ আউয়াল খান বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনার পথ। আমরা জনগণকে এই আন্দোলনে সম্পৃক্ত করতে ঘরে ঘরে যাচ্ছি।

গণসংযোগ শেষে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির নীতিনির্ধারিত কর্মসূচি সফল করার আহ্বান জানান।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}