ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পুরস্কার বিতরণী ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কারা স্টাফ কল্যাণ মাস সমাপ্ত হয়েছে। কারা মহাপরিদর্শক ঘোষিত কারাস্টাফ কল্যাণ মাস-অক্টোবর/২০২৫ কে সফল করতে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে মাসব্যাপী বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়েছে। জেলা কারাগারসূত্রে জানা যায়, স্টাফদের কল্যাণে গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে ছিল -কারাস্টাফদের জন্য কারা জামে মসজিদে ১৫ দিন ব্যাপী ‘পবিত্র আল কোরআন প্রশিক্ষণ কোর্স’, কারা এলাকা পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান, কারারক্ষী ব্যারাকে ৮ টি ফ্যান প্রদান ও বসবাসের জন্য উন্নত পরিবেশ নিশ্চিতকরণ,কারাস্টাফ সেলুন চালু,কারাস্টাফদের জন্য সুলভমূল্যের মুদিমালের দোকান ‘সততা স্টোর’ চালু,বিনামূল্যে কারাস্টাফদের স্বাস্থ্য পরীক্ষা(ইসিজি, ডায়াবেটিস/ ব্লাড প্রেসার/ রক্তের গ্রুপ নির্ণয়), কারাস্টাফ মতবিনিময় সভা,কারাস্টাফ ও পরিবারবর্গদের জন্য বিভিন্ন খেলাধুলার আয়োজন,কারাস্টাফদের জন্য কারাগারের জ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা,সেবাপরায়ণ কর্মচারীদের উৎসাহিত করতে সম্মাননা ক্রেস্ট প্রদান,প্রীতিভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার মোঃ ওবায়দুর রহমান জানান,” স্টাফ কল্যাণ মাসে স্টাফ কল্যাণের পাশাপাশি বন্দি কল্যাণও থেমে ছিল না। বন্দিদের কল্যাণেও বিভিন্ন কার্যক্রম চালু করা হয়।” জেলসুপারের দেয়া তথ্য অনুযায়ী বন্দীদের কল্যাণে পরিচালিত কার্যক্রমের মধ্যে রয়েছে- পুরুষ বন্দিদের সার্বক্ষণিক ধর্মীয় ও নৈতিক শিক্ষার জন্য নির্ধারিত ‘মক্তব ওয়ার্ড’ চালু, বিভিন্ন ওয়ার্ডের পুরুষ বন্দিদের জন্য প্রতিদিন সকাল ৭-১০ ঘটিকা পর্যন্ত ‘পবিত্র আল কোরআন ও নামাজ প্রশিক্ষণ কোর্স’ চালু,নিরক্ষর পুরুষ বন্দিদের সার্বক্ষণিক পড়াশোনার জন্য নির্ধারিত ‘গণশিক্ষা ওয়ার্ড’ চালু করা। এছাড়াও মহিলা বন্দীদের জন্য ‘পবিত্র আল কোরআন ও নামাজ প্রশিক্ষণ কোর্স’ এবং ‘নকশীকাঁথা প্রশিক্ষণ কোর্স’ চালু করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেলার মনজুরুল ইসলামভ কারাগারের স্টাফ এবং বন্দীদের দক্ষতা বৃদ্ধির এবং জীবন মান উন্নয়নের লক্ষ্যে পরিচালিত বিভিন্ন কল্যাণমূলক কাজ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}