ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, কলেজ, মাদ্রাসা) শিক্ষক কর্মচারীদের কর্মবিরতিতে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ক্ষতিপূরণে আজ ( ১/১১/২৫) শনিবার দ্বিতীয় শনিবার বন্ধের দিনও শ্রেণি কার্যক্রম নবীনগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলছে। জানা যায়- এমপিভুক্ত শিক্ষকদের ন্যায্য দাবির আন্দোলনে পুলিশের হামলার ঘটনায় সারাদেশে ন্যায় নবীনগরে ও কর্মবিরতি ঘোষণা করে ছিলেন স্থানীয় স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা। ঐ সময় শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে একাত্মতা ঘোষণা করে শিক্ষার্থীরাও দাঁড়িয়ে ছিল মানববন্ধনে। পরে অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষকদের দাবি মেনে নিলে অনির্দিষ্টকালের কর্ম-বিরতি প্রত্যাহার করেন শিক্ষক নেতৃবৃন্দ। এ কর্ম বিরতির জন্য শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হওয়ায় আগামী বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত (ডিসেম্বরের প্রথম সপ্তাহ) প্রতি শনিবার বন্ধের দিন শ্রেণী কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে ছিল জাতীয়করণ প্রত্যাশা জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজ।
তারই ধারাবাহিকতায় আজ শনিবার (১/১১/২৫) ক্লাস চলছে। এ বিষয়ে নবীনগর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার নাগ বলেন- “শিক্ষার্থীদের অনির্দিষ্ট কালের কর্ম বিরতির কারণে যে ক্ষতি হয়েছে- তার জন্য আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত শনিবার বন্ধের দিনও শ্রেণী কার্যক্রম চালিয়ে যাব। যাতে শিক্ষার্থীরা তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারে”। এ বিষয়ে নবীনগর কলেজ শিক্ষক সমিতির সভাপতি- অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস বলেন-“দাবি আদায়ের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কারণে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে দিতে শনিবার বন্ধের দিনও সকল শিক্ষকরা ক্লাস নিচ্ছেন। তা আগামী বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত চলমান থাকবে”।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}