গাইবান্’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট গাইবান্ধায় বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে গাইবান্ধা জেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল আউয়াল আরজুর উদ্যোগে এ লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।

এসময় জেলা বিএনপি, উপজেলা বিএনপি, শহর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

জেলা শহরের কাচারীবাজার থেকে শুরু করে ডিবি রোড, এক নম্বর ট্রাফিক মোড় দিয়ে দলীয় কার্যালয় হয়ে পৌর পার্ক পর্যন্ত বিপুল সংখ্যক মানুষের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণকালে বিএনপি’র সহ-সভাপতি আব্দুল আউয়াল আরজু সকল শ্রেণী পেশার মানুষের সঙ্গে বিএনপি’র ভালো দিক গুলো তুলে ধরেন সেই সাথে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতিকের ভোট কামনা করেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}