সুইজারল্যান্ড সরকারের সহায়তায় উইনরক ইন্টারন্যাশনাল-এর বাস্তবায়নে এবং উন্নয়ন সংস্থা রূপান্তর-এর আয়োজনে “আশ্বাস প্রকল্প”-এর আওতায় মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন বিষয়ে জেলা পর্যায়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দ্বিমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকালে যশোর উপশহরের এফপিএবি সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী গাজী ইকফাত মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটিএন সদস্য ও আফনান-এর নির্বাহী পরিচালক শাহজাহান নান্নু, উইনরক ইন্টারন্যাশনাল-এর রিজিওনাল কো-অর্ডিনেটর সুপ্তি দিব্রা, এবং রূপান্তর ক্লাস্টার-২ আশ্বাস প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর রবিউল ইসলাম বাবু।
সভায় সভাপতিত্ব করেন মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী সুচান্দা রায়। সভা সঞ্চালনা করেন সিটিপ অ্যাক্টিভিস্ট আচল খান এবং সেশন পরিচালনা করেন খন্দকার এখলাস হোসেন, উর্মি খাতুন ও মেঘলা ইসলাম মেঘ।
সভায় মনিরামপুর, সদর ও চৌগাছা উপজেলার সিটিপ সদস্যদের কার্যক্রম, দ্বিমাসিক পরিকল্পনা অনুযায়ী অগ্রগতি, চ্যালেঞ্জ ও বাঁধা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি মানব পাচারের শিকার সারভাইভারদের চিহ্নিতকরণ, তাদের সেবা নিশ্চিতকরণ এবং কমিউনিটিতে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম পর্যালোচনা করা হয়। সভার শেষে মানব পাচার প্রতিরোধে পরবর্তী দুই মাসের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন রূপান্তর আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার উজ্জল কুমার পাল, কমিউনিটি ফ্যাসিলিটেটর দীপঙ্কর মন্ডল এবং অননীয়া বিশ্বাস।