বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এক বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকাল ৪টায় নবীনগর মহিলা ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত এই সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নারী কর্মী অংশগ্রহণ করেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর সংসদীয় আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ধানেরশীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক- কাজী নাজমুল হোসেন তাপস।জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক ছালেহা বেগমের সভাপতিত্বে ও মহিলা দল নেত্রী সালমা সিদ্দিকা শান্তার সঞ্চালনায় বক্তব্য রাখেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সম্পাদক এড. আনিসুল হক মঞ্জু, নবীনগর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, সাবেক পৌর মেয়র মোহাম্মদ মাইনুদ্দিন, জেলা বিএনপির সদস্য ও নবীনগর পৌর বিএনপির সাবেক সভাপতি কাউন্সিলর আবু ছায়েদ, নবীনগর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী শাহাবুদ্দিন, জেলা বিএনপির সদস্য মোঃ হযরত আলী, উপজেলা যুবলীগের আহবায়ক এমদাদুল বারীর, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফ হোসেন রুবেল, মহিলা নেত্রী সৌরভ আক্তার প্রমুখ। এসময় উপজেলা ও ইউনিয়ন মহিলা দলের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}