কুমিল্লার দেবিদ্বার উপজেলার বেগমাবাদ এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় নাজমুল (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২ নভেম্বর) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে কুমিল্লা–সিলেট মহাসড়কের দেবিদ্বার চরবাকর অংশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুলের বাড়ি উপজেলার এলাহাবাদ মোকামবাড়ি এলাকায়। তিনি স্থানীয় এলাহাবাদ বাজারের মুদি দোকান ব্যবসায়ী নজরুল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নাজমুল মোটরসাইকেলযোগে কালিকাপুর দিক থেকে চরবাকর দিকে যাচ্ছিলেন। পথে চরবাকর এলাকায় একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান কে মোটরসাইকেলটিতে থাকা আরোহী ওভারটেক করতে গিয়ে সামনে থাকা সিএনজির মুখোমুখি হলে সে মোটরসাইকেল নিয়ে চাকার নিচে পরে যায় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।
শোক সংবাদ :

২ মাস আগে প্রবাস থেকে ফিরে বিয়ে করেছেন। আজকে কুমিল্লা থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনার নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}